স্কুল চলাকালীন যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎকালে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
আরও পড়ুন: ঢাকাসহ ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর একটি স্কুলের উদাহরণ তুলে দেখা গেছে, দেড়শ শিক্ষার্থীর জন্য ১০০টি গাড়ি স্কুলের সামনে ভিড় করছে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সময়মতো পৌঁছাতে পারেনা এবং সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এই ধরনের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে বিকল্প ব্যবস্থা উপস্থাপন করতে হবে।
বিজ্ঞাপন
সাক্ষাৎ শেষে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।








