Logo

প্রথমবারের মতো সংসদে এমপিদের প্রশ্নোত্তর দেবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১৩:১৪
প্রথমবারের মতো সংসদে এমপিদের প্রশ্নোত্তর দেবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মোট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে, যা সংসদের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এদিনের কার্যসূচি তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সংসদের নির্ধারিত দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে এই সময় বরাদ্দ রাখা হয়েছে, যেখানে তিনি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

এর আগে সংসদে প্রধানমন্ত্রীর জন্য আলাদা প্রশ্নোত্তর পর্ব নির্ধারণের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এক সংসদ সদস্য এ প্রস্তাব দেন। তিনি বলেন, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন, বিশেষ করে বুধবার, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্ধারণ করা হলে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

বিজ্ঞাপন

এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টভাবে রেফার করার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি জানান, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান।।

এদিকে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদে আজকের দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নের উত্তর দেবেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD