Logo

আগামী ঈদযাত্রায় সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১৬:৫৮
আগামী ঈদযাত্রায় সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: মন্ত্রী
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ঈদযাত্রার অভিজ্ঞতাকে সামনে রেখে দেশের সড়ক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, আগামী ঈদকে সামনে রেখে সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে নতুনভাবে ঢেলে সাজানো হবে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর পূর্বাচলে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার সময় যাত্রীচাপ বেশি থাকে এবং যাতায়াত ব্যবস্থা আরও জটিল হয়ে ওঠে। ফলে সেই সময়ের যাত্রা ব্যবস্থাপনা আরও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এ বাস্তবতা বিবেচনায় রেখে আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

বিজ্ঞাপন

বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগ নির্বিঘ্ন রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েও ভাবনা চলছে বলে জানান তিনি। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাবনা যাচাই করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।

এদিকে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে তার মন্ত্রণালয় থেকে ৩৫ লাখের বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ কর্মসূচিকে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে এবং সংশ্লিষ্ট সকলকে এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD