চার জেলার ডিসিকে প্রত্যাহার করেছে সরকার

দেশের চারটি জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। এতে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনে সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিজ্ঞাপন
সূত্রে জানা যায়, এসব কর্মকর্তাকে আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হবে বলে জানানো হয়েছে।








