Logo

হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মুখে ‘বিষাক্ত দ্রব্য’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১২:৩২
হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মুখে ‘বিষাক্ত দ্রব্য’
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের তথ্য অনুযায়ী, সীমান্ত বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তিনি হাজারীবাগের মনেশ্বর রোডে একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

বিজ্ঞাপন

নিহতের চাচা রুহুল আমিন জানান, রাত ৯টার পর থেকে সীমান্ত নিজ কক্ষের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে রুমমেট বিষয়টি বাসার মালিককে জানান। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত গন্ধ পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, তিনি বিষাক্ত কিছু গ্রহণ করেছিলেন। তবে ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD