Logo

আমরা বৈশ্বিক সংকটের মধ্যে আছি : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৯:২০
আমরা বৈশ্বিক সংকটের মধ্যে আছি : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট সত্ত্বেও জ্বালানির দাম বাড়ানো হয়নি, যা বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটিমাত্র উদাহরণ। তবে এর মানে এই নয় যে, বাংলাদেশ বৈশ্বিক সংকটের বাইরে আছে। আমরা সকলেই একটি বৈশ্বিক সংকটের মাঝামাঝি অবস্থানে আছি।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় তিনি দেশের জনগণকে জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তববাদী হতে এবং সচেতন থাকার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের অঙ্গীকার করেছেন। বিশ্বমানের প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে। আগামী দিনে বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীরাও বাংলাদেশের শিক্ষা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, দেশের তরুণরা শুধু স্বপ্ন দেখবে না, তারা বিদেশে গিয়ে শিক্ষা নেবে। শিক্ষাব্যবস্থা ক্যারিয়ার ওরিয়েন্টেড করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ২৫ কোটির বেশি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা দিয়েছেন। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে এবং চলমান প্রকল্পে আগামী পাঁচ বছরে এই লক্ষ্য অতিক্রম করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ অন্যান্য অতিথিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD