স্পিকারের স্ত্রীর রুহের মাগফেরাতে দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার (৫ এপ্রিল) বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সান্ত্বনা প্রার্থনা করা হয়।
এর আগে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানকালে দিলারা হাফিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
জানা যায়, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ব্যক্তিজীবনে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও ঘনিষ্ঠ মহলে।








