Logo

রবিবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই এমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৮:১১
রবিবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই এমপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রবিবার (১২ এপ্রিল)। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী ওইদিন দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

শপথ নিতে যাওয়া দুই সংসদ সদস্য হলেন বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল বিপুল।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, শপথ অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকতা অনুযায়ী, শপথ গ্রহণের পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নতুন দুই সদস্যের শপথের মাধ্যমে সংশ্লিষ্ট আসন দুটির প্রতিনিধিত্ব পূর্ণতা পাবে এবং সংসদের কার্যক্রমে তাদের অংশগ্রহণ শুরু হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD