এভারকেয়ার হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী দুলু

হঠাৎ শারীরিক অসুস্থতায় পড়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: রবিবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই এমপি
জানা গেছে, মন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকায় পৌঁছায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এর আগে, নিজ জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার পথে দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন তিনি। দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর পৌঁছানোর পরপরই তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন।
পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে নিকটস্থ সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিজ্ঞাপন
চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার তেমন অবনতি না হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। সে অনুযায়ী দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজধানীতে আনা হয়।
বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।








