Logo

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৬, ১৬:১৬
রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আজ রাতে রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন এবং সেখানে উপস্থিত হজযাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

এদিকে, হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওই ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন।

বিজ্ঞাপন

পরদিন শনিবার হজযাত্রী পরিবহনের জন্য মোট ১৪টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। এর মধ্যে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বাকি চারটি ফ্লাইনাস পরিচালনা করবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD