২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১২৭ জন এবং হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১১৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৮ জনে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হাম পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে এবং শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে আরও ১৭৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।
বিজ্ঞাপন
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে মারা যায় ৫ শিশু ও আক্রান্ত হয় ১ হাজার ২৭৮ জন।
এ সময় সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যায় ঢাকা বিভাগে এবং মৃত্যু হয় বরিশাল বিভাগে।








