Logo

নিজের বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২০ এপ্রিল, ২০২৬, ১৬:২৮
নিজের বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নিজের বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রিয় বাগবাড়ীবাসী প্রায় দুই যুগ পর নিজের এলাকায়, নিজের গ্রামের বাড়িতে, এই স্কুল-কলেজ মাঠে আজ আবারও আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরেছি। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি- এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে যে পরিকল্পনাটির ধীরে ধীরে ছক এঁকেছি। সেই পরিকল্পনার অনেকগুলো অংশের একটি ছিল এই ফ্যামিলি কার্ড। আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া- আজ নিজের বাড়িতে মা-বোনদের ফ্যামিলি কার্ড দেওয়ার মতো অবস্থায় এসেছি। এটি আজ বাস্তবায়ন করতে পেরেছি- আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, আজ এখানে ৯১১ জন মা-বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তবে যারা বাকি আছেন পর্যায়ক্রমে তারা সবাই ইনশাআল্লাহ পাবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে নারীকেন্দ্রিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD