Logo

বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৯:২৮
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাকসাম উপ-এবিকার আওতাধীন গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য নির্ধারিত সময়ে কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন

এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাস ব্যবহারকারীরা সেবা থেকে বিরত থাকবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হলেই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD