Logo

বরিশাল, খুলনা ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৭:৪০
বরিশাল, খুলনা ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার
ছবি: সংগৃহীত

দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ—খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদ।

বিজ্ঞাপন

একই প্রজ্ঞাপনে, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD