সৌদিতে পৌঁছালেন ২৭ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬৮টি ফ্লাইটে গন্তব্যে পৌঁছান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ হজ অফিসের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইনসের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বিজ্ঞাপন
চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ওই ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী।
বিজ্ঞাপন
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।








