Logo

পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৭:০৮
পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে সড়ক পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টমুখী ছিল। সড়ক পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে আঘাত করে। এতে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা সড়কের সৌন্দর্যবর্ধন কাজে নিয়োজিত ছিলেন। পরিচয় শনাক্তের পর বিস্তারিত জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD