ঢাকা থেকে টেকনাফে বাসভাড়া বাড়ল ৬৫, কক্সবাজারে ৫৭ টাকা

জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে বাসভাড়া নতুন করে সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে সবচেয়ে দীর্ঘ রুট ঢাকা–টেকনাফে নন-এসি বাসভাড়া বেড়েছে ৬৫ টাকা এবং ঢাকা–পঞ্চগড় রুটে বেড়েছে ৬০ টাকা।
বিআরটিএ সূত্রের ২০২৫ সালের মে মাসের হিসাব অনুযায়ী, ভাড়া নির্ধারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের দূরত্ব, সেতু কর্তৃপক্ষ ও নৌ-পরিবহন করপোরেশনের টোলসহ বিভিন্ন খরচ যুক্ত করে হিসাব করা হয়। ৪০ সিটের বাসের ক্ষেত্রে নির্ধারিত সূত্র অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে।
আরও পড়ুন: ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজার বিচার
বিজ্ঞাপন
ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪২৪ কিলোমিটার। আগে এই রুটে টোলসহ ভাড়া ছিল ১১৮০ টাকা, নতুন প্রজ্ঞাপনে তা বেড়ে হয়েছে ১২৪০ টাকা।
অন্যদিকে ঢাকা (সায়দাবাদ) থেকে টেকনাফের দূরত্ব ৪৬২ কিলোমিটার। আগে ভাড়া ছিল ১২৭০ টাকা, যা নতুন সমন্বয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৫ টাকায়।
বিভাগীয় শহরভিত্তিক নতুন ভাড়া অনুযায়ী—
বিজ্ঞাপন
ঢাকা থেকে চট্টগ্রাম (২৪২ কিলোমিটার): আগে ৬৭০ টাকা, এখন ৭০৪ টাকা
ঢাকা থেকে রাজশাহী (২৪৭ কিলোমিটার): আগে ৭০০ টাকা, এখন ৭৩৮ টাকা
ঢাকা থেকে খুলনা (২০৫ কিলোমিটার): আগে ৬৫০ টাকা, এখন ৬৮০ টাকা
বিজ্ঞাপন
ঢাকা থেকে বরিশাল (১৭১ কিলোমিটার): আগে ৫৬৫ টাকা, এখন ৫৯১ টাকা
ঢাকা থেকে সিলেট (২৫৭ কিলোমিটার): আগে ৭০০ টাকা, এখন ৭৪০ টাকা
ঢাকা থেকে রংপুর (৩০৮ কিলোমিটার): আগে ৮৭০ টাকা, এখন ৯১১ টাকা
বিজ্ঞাপন
ঢাকা থেকে ময়মনসিংহ (১১৬ কিলোমিটার): আগে ৩১৫ টাকা, এখন ৩৩০ টাকা
এছাড়া যাত্রীচাপ বেশি থাকা কয়েকটি রুটেও ভাড়া সমন্বয় করা হয়েছে। এর মধ্যে—
বিজ্ঞাপন
ঢাকা–কক্সবাজার (৩৯৬ কিলোমিটার): আগে ১০৯০ টাকা, এখন ১১৪৭ টাকা
ঢাকা–কুমিল্লা (১০২ কিলোমিটার): আগে ২৯০ টাকা, এখন ৩০৬ টাকা
ঢাকা–বগুড়া (১৯১ কিলোমিটার): আগে ৫৫০ টাকা, এখন ৫৭৮ টাকা
বিজ্ঞাপন
সবচেয়ে দীর্ঘ রুট দিনাজপুর–টেকনাফে (৮৪৪ কিলোমিটার) আগে ভাড়া ছিল ২৩৪০ টাকা, নতুন প্রজ্ঞাপনে তা বেড়ে হয়েছে ২৪৫৭ টাকা।
পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ট্রাক ও পরিবহন ব্যয় বাড়ায় এই ভাড়া সমন্বয় করা হয়েছে।








