Logo

কেমন হবে এবারের স্থানীয় নির্বাচন, জানালেন পানিসম্পদমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৭:৩১
কেমন হবে এবারের স্থানীয় নির্বাচন, জানালেন পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি | ফাইল ছবি

এবারের স্থানীয় সরকার নির্বাচন ‘স্মরণীয়’ হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় নানা ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়নে খাল ভাঙন এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন ছিল বেশ চ্যালেঞ্জিং। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনও কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তাই চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহীদের অবশ্যই জনবান্ধব ও জনকল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে।

পানিসম্পদমন্ত্রী উল্লেখ করেন, যে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসতে পারে। এ কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদকে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ এসব প্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও উন্নয়ন কার্যক্রম সরাসরি জড়িত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD