এনআইডির নতুন মহাপরিচালক আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। রবিবার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে বদলিপূর্বক প্রেষণে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম সই করেন।
এর আগে এনআইডির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল তাকে ওই পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।
বিজ্ঞাপন
নতুন দায়িত্বে আনোয়ার পাশার যোগদানের মধ্য দিয়ে দেশের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ এ দপ্তরে প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন এলো। নাগরিকদের এনআইডি সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নতুন মহাপরিচালকের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








