জাতীয় সংসদে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিল পাস

সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬’ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২৩ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বিলটির খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রিসভার অনুমোদনের পর বিলটি সংসদে উত্থাপন করা হয় এবং কণ্ঠভোটে পাস হয়। গেজেট প্রকাশের পর এটি কার্যকর হবে।
এর আগে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আইনের অধীনে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পেতেন, যা নতুন সংশোধনের মাধ্যমে বাতিল করা হলো।








