Logo

আইনশৃঙ্খলাবাহিনীর ওপর থেকে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১৬:৫১
আইনশৃঙ্খলাবাহিনীর ওপর থেকে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উত্থাপিত এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। 

বিজ্ঞাপন

এই অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী জানান, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর আরোপিত জ্বালানি সীমাবদ্ধতা ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। তিনি সংসদকে অবহিত করেন যে, দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন থাকে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরইমধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD