প্রকৃত কৃষকরা সঠিকভাবে সার পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে

বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কৃষি উপকরণ হলো সার। কৃষক পর্যায়ে এই সারের চাহিদার পরিমাণ আরো সুনিদিষ্টভাবে নির্ধারণ করতে হবে। ডিলারদের নিকট হতে প্রকৃত কৃষকরা সঠিকভাবে সার পাচ্ছে কিনা তা নিশ্চিত করাসহ সামগ্রিক সার ব্যবস্থাপনায় আমাদের কার্যক্রমের পরিধি আরো বাড়াতে হবে এবং অংশগ্রহণের পরিধি আরো সম্প্রসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাসিক সমন্বয় সভায় তিনি কর্মকর্তা কর্মচারীদের এ নির্দেশনা প্রদান করেন।
বিএডিসি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, দায়িত্বপালনে আমাদেরকে আচরণ বিধিমালা, আর্থিক বিধিমালাসহ সংশ্লিষ্ট সকল ধরণের নিয়ম শৃঙ্গলা জানতে ও অনুসরণ করতে হবে। এক্ষেত্রে তিনি কর্মকর্তাদের আরো কার্যকরভাবে প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন। নথি উপস্থাপনের ক্ষেত্রে সচিবালয় নির্দেশিকা ২০২৪ পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এবং স্ব স্ব পদ অনুযায়ী নথি উপস্থাপনে আরো দায়িত্বশীল হতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যে কোন প্রতিষ্ঠানের সাফল্য শুধু কর্তৃপক্ষের উপর নির্ভর করে না। এটা একটি টিমওয়ার্ক তথা সমন্বিত প্রচেষ্টা। আমরা দিন-রাত ২৪ ঘন্টা গণপ্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের দায়িত্ব শুধু নির্ধারিত অফিস সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারী প্রয়োজনে যে কোন ক্ষণে, যে কোন মুহূর্তে দায়িত্ব ও কর্তব্য পালনে নিয়োজিত থাকতে হবে। সরকারের পলিসি বাস্তবায়নপূর্বক আইনানুগ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সকলকে বিএডিসি’র একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
বিএডিসি'র চেয়ারম্যান বলেন, বিএডিসি’র সুনাম ও মর্যাদা সমন্বিত রাখার দায়িত্ব সকলের। বিএডিসি মূলত: গতানুগতিক কাজ সম্পাদন করে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিএডিসিকে ইনোভেটিভ কার্যক্রম গ্রহণ করতে হবে। কেননা গতানুগতিক কাজ করে বিএডিসি’র ম্যন্ডেট অর্জন করাসহ কার্যকর সংস্থায় পরিণত হতে পারবে না।
বিজ্ঞাপন
'এক্ষেত্রে সংস্থার থাকতে হবে একটি সুনির্দিষ্ট ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কৃষি উপকরণ হলো সার। কৃষক পর্যায়ে এই সারের চাহিদার পরিমাণ আরো সুনিদিষ্টভাবে নির্ধারণ করতে হবে।'
'আমরা শুধু ডিলাদের নিকট সার সরবরাহের দায়িত্ব পালন করে যাচ্ছি। ডিলারদের নিকট হতে প্রকৃত কৃষকরা সঠিকভাবে সার পাচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত করাসহ সামগ্রিক সার ব্যবস্থাপনায় আমাদের কার্যক্রমের পরিধি আরো বাড়াতে হবে এবং অংশগ্রহণের পরিধি আরো সম্প্রসারণ করতে হবে। এ সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।'








