Logo

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১১:৪১
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। এ সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিক্যাল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি জনসভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান যশোর বিমানবন্দর-এ অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, প্রথমে শার্শা উপজেলার উলশী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে আয়োজিত এক সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

এরপর যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD