Logo

ফুয়েল পাস ছাড়া ঢাকার ১১ পাম্পে মিলবে না জ্বালানি তেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৬:৩৮
ফুয়েল পাস ছাড়া ঢাকার ১১ পাম্পে মিলবে না জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

ঢাকার ১১টি ফিলিং স্টেশনে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে মোটরসাইকেলে জ্বালানি নিতে হলে ফুয়েল পাস দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নির্ধারিত ১১টি ফিলিং স্টেশন হলো—করিম অ্যান্ড সন্স (শাপলা চত্বর, ঢাকা), ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী), মাসুদ হাসান ফিলিং স্টেশন (এয়ারপোর্ট, উত্তরা), মেসার্স সততা অ্যান্ড কোম্পানি (তেজগাঁও শিল্প এলাকা), মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন (ইব্রাহিমপুর, মিরপুর), মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি (তেজগাঁও), মেসার্স এসপি ফিলিং স্টেশন লিমিটেড (গাবতলী, মিরপুর), সিটি ফিলিং স্টেশন (তেজগাঁও, ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড), সেবা গ্রীন ফিলিং স্টেশন (উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড), স্যাম এসোসিয়েটস (মিরপুর-০২, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড) এবং সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)।

এদিকে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ চালু করা হয়েছে। এর আগে গতকাল ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজ উন্মুক্ত করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD