Logo

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ২১:৫৪
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম এখন পূর্ণাঙ্গ রূপ পেল। শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৩০ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নির্বাচিত সদস্যের গেজেট প্রকাশ করে। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মনোনয়নপত্র জমা দেওয়ায় একজন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচিতদের মধ্যে বিএনপি জোট থেকে রয়েছেন ৩৬ জন, জামায়াত-সমর্থিত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন। গেজেট প্রকাশের পর তারা সাংবিধানিক নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিএনপি জোটের নির্বাচিত নারী সদস্যদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

অন্যদিকে জামায়াত-সমর্থিত জোট থেকে নির্বাচিত ১২ জন হলেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান এবং মাহবুবা হাকিম।

বিজ্ঞাপন

এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই সদস্যরা আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD