ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে ২৪ মে যাত্রার টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
বিজ্ঞাপন
এবারের ঈদে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে।
এ ছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।








