Logo

প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করব: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২০ মে, ২০২৬, ১২:৫৫
প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করব: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। তিনি মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহতালা যেন আমাকে তৌফিক দেন, জনগণের জন্য যেসব অঙ্গীকার করেছি, সেগুলো যেন যথাযথভাবে পূরণ করতে পারি।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঠাকুরগাঁওবাসীর ভালোবাসা ও সমর্থন তার জীবনের বড় শক্তি।  এলাকার মানুষ তাকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি আগেও বলেছিলেন এটি তার শেষ নির্বাচন হতে পারে এবং সেই অবস্থানেই এখনো আছেন।

এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।  তিনি জানান, সদর উপজেলাকে ভাগ করে নতুন দুটি উপজেলা গঠনের অনুমতি পাওয়া গেছে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনও মিলেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD