Logo

হজ পালনে সৌদি গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ২০:৪৮
হজ পালনে সৌদি গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এই সফরে গেছেন সেনাপ্রধান। সফরকালে তিনি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD