Logo

বর্জ্য থাকলে কল করতে বলছে ডিএসসিসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১৩:৩০
বর্জ্য থাকলে কল করতে বলছে ডিএসসিসি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটির দাবি, ঈদের দিন থেকে শুরু করে তিন দিনে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য সংগ্রহ ও চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির বর্জ্য অপসারণের জন্য প্রাথমিকভাবে ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে আরও বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

তথ্য অনুযায়ী, প্রথম দিনে ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিনে ৮ হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিনে ১২ হাজার ২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়। সব মিলিয়ে তিন দিনে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএসসিসি জানিয়েছে, এখনও যদি কোনো এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়, তাহলে নাগরিকরা ০১৭০৯৯০০৮৮৮ অথবা ০২২২৩৩৮৬০১৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি।

এই কার্যক্রম বাস্তবায়নে ডিএসসির নিজস্ব জনবল ও পিসিএসপির কর্মীসহ মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বর্জ্য পরিবহনের জন্য ৩৮২টি বিশেষ যানবাহনসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় গাড়ি ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে কোরবানির জন্য নির্ধারিত ৩৫৭টি স্থানে গত তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু জবাই করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত বর্জ্য অপসারণের ফলে নগরবাসী স্বস্তি পেয়েছে এবং পরিবেশ দূষণের ঝুঁকিও অনেকাংশে কমেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD