Logo

মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ১৪:২২
মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তা। তবে এ সফরের প্রস্তাবে অনুমোদন দেননি প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশক নিধনের পদ্ধতি বের করা সম্ভব।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে মশকনিধনসংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা ছিল।

এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়।

সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, মশক নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা পেতে বিদেশ সফরের প্রয়োজন নেই। বরং দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই এ বিষয়ে কার্যকর ও উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।

বিজ্ঞাপন

ফলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কর্মকর্তাদের প্রস্তাবিত ফ্লোরিডা সফরের অনুমোদন দেওয়া হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD