Logo

চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ ১৫ কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ১৮:২৫
চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ ১৫ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিতব্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফরে গেছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না এয়ারের একটি ফ্লাইটে কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

চীন সরকার ও ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৮ জুন পর্যন্ত চলবে। প্রতিনিধি দলের সদস্য এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মহাপরিচালক জুলিয়া মঈন, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (ইনোভেশন এন্ড ইমপ্লিমেন্টেশন) মনিরুল ইসলাম পাটোয়ারি, উপসচিব জেসমিন আখতার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহর একান্ত সচিব তারিখ হাসান,মোহাম্মদ আবদুল জাব্বার, মো. মাহবুবুর রহমান, আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরওয়ার প্রমূখে র‌য়েছেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে। তার মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে সক্ষম হবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD