Logo

আগের দামেই বিদ্যুৎ পাবেন সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৯:১৭
আগের দামেই বিদ্যুৎ পাবেন সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকরা
ছবি: সংগৃহীত

সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের পর লাইফলাইন (০-৫০/০-৭৫ ইউনিট) গ্রাহকদের বিদ্যুতের মূল্য কমানো হয়েছে। ফলে এই শ্রেণির গ্রাহকরা আগের মূল্যহারেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্যহার ঘোষণা করেছে।

ঘোষণায় বলা হয়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইনের (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা বিল জুন মাস থেকে কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

এর আছে বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এতে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ১৮ পয়সা করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD