মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনায় নির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা শ্রেণির আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ৩০ মার্চ ২০২৬ থেকে A-3, C-3 (গৃহকর্মী হলে), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, ও U ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, আবেদনকারীদের পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভিসা আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখার পাশাপাশি নির্ধারিত নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।








