পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কিনছে সরকার

পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও শক্তিশালী করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জানা গেছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব যানবাহন কেনা হবে।
বিজ্ঞাপন
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ২১২টি পিকআপ সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় চুক্তি সম্পাদনের অনুমোদনও দেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন ও জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতেই এই যানবাহন কেনা হচ্ছে। নতুন পিকআপ যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশন আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।








