Logo

স্বাস্থ্যখাতের উন্নয়ন তুলে ধরতে গিয়ে শব্দ বিভ্রাট স্বাস্থ্যমন্ত্রীর

profile picture
বিশেষ প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৮:৫৯
স্বাস্থ্যখাতের উন্নয়ন তুলে ধরতে গিয়ে শব্দ বিভ্রাট স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে গিয়ে শব্দ বিভ্রাটের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। যন্ত্রপাতির কথা বলতে গিয়ে তিনি ভুলবশত ‘অস্ত্র’ শব্দ ব্যবহার করলে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। পরে তিনি সঙ্গে সঙ্গে নিজের বক্তব্য সংশোধন করেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা বিনতে হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।

এ সময় তিনি হাসপাতালের অবকাঠামোগত ও সেবাগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেন, হাসপাতাল সম্প্রসারণের পাশাপাশি জনবল, ‘অস্ত্র’— পরে নিজেকে সংশোধন করে বলেন, ‘যন্ত্রপাতি’, আইসিইউ ও পোস্ট-অপারেটিভ সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এরপর স্পিকারের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি।

বিজ্ঞাপন

জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সম্প্রসারণে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের ধারাবাহিক কর্মসূচির কথাও তিনি তুলে ধরেন।

তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সে লক্ষ্যে হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, আইসিইউ সুবিধা সম্প্রসারণ এবং অন্যান্য সহায়ক অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD