Logo

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ২০:৩৯
লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকায় সংস্কৃতির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের কারবার চলে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। জাতীয় সংসদে তিনি জানতে চান, এসব কর্মকাণ্ড বন্ধ এবং মাজার এলাকাকে মাদকমুক্ত করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা বা উদ্যোগ রয়েছে কি না।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর উদ্দেশে এ প্রশ্ন উত্থাপন করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।

কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকাকে মাদকদ্রব্যমুক্ত করার জন্য কোনো উদ্যোগ আছে কি না, তা জানা প্রয়োজন। কারণ, প্রশাসনের পাহারায় লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিন করে মোট ছয় দিনের অনুষ্ঠান হয়। 

বিজ্ঞাপন

আমির হামজার এই প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু কুষ্টিয়ার লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত মাজার এলাকাতেই নয়, বরং পুরো দেশকেই মাদকমুক্ত করার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং এর জন্য বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মাদক নির্মূলের বিষয়টিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, সমাজে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, তখনই কেবল সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব হয়।

আলোচনার এক পর্যায়ে তিনি দাবি করেন, গত ১৮ বছরে দেশে মাদকের বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তার মতে, সেই সময়ে সমাজের বিভিন্ন স্তরে মাদক ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনের কিছু প্রভাবশালী ব্যক্তিও এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিগত সরকার দেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সবকিছু ধ্বংস করে দিয়ে সমাজকে একটি অন্ধকার যুগে ঠেলে দিয়েছিল।

বিজ্ঞাপন

তবে, সেই অন্ধকার পরিস্থিতির অবসান ঘটিয়ে বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার জোরালো উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত আমলের অবসান ঘটিয়ে বর্তমান সরকার দেশে একটি নতুন বাংলাদেশ গড়ার নবজাগরণ আনতে চায়। সারা দেশের তরুণ সমাজকে সেই অন্ধকার যুগ থেকে বের করে আনা হবে। অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সামগ্রিক সমাজকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD