Logo

নারীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৯:৫৪
নারীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’
ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ রুটে ‘পিংক বাস’ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, নারীদের যাতায়াত আরও নিরাপদ ও সহজ করতে সম্পূর্ণ নারী পরিচালিত ও ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই বাস চলাচল করবে।

বক্তৃতার সময় এ ঘোষণা দেওয়ার পর নারী সংসদ সদস্যরা করতালির মাধ্যমে স্বাগত জানান। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া নারীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ।

সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি দাঁড়াবে প্রায় ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন বাজেটের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে শিথিলতা, মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে দেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD