আনসার সদস্যদের তৎপরতায় জাতীয় হৃদরোগ হাসপাতালে দালাল আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী পাচারের সময় এক দালালকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
রবিবার (৫ জুলাই) হাসপাতালের বহির্বিভাগের সামনে অভিযান চালিয়ে রিপন কাজী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন আনসার টহল দলের প্লাটুন কমান্ডার মো. আমিনুল হক। এ সময় সহকারী প্লাটুন কমান্ডার মো. জহিরুল ইসলাম এবং আনসার সদস্য মো. অনিক শেখ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল থেকে রোগী পাচার করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ।
বিজ্ঞাপন
আটক দালালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার বাহিনীর এ পেশাদারিত্ব সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। এ ঘটনা তারই একটি দৃষ্টান্ত।








