Logo

জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই, ২০২৬, ১৯:৪০
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা
ছবি: সংগৃহীত

বিশিষ্ট মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। বুধবার (৮ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পালনকালীন আইরিন খান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বর্তমানে জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব ছিলেন আইরিন খান। পরে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন (আইডিএলও)-এর মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD