Logo

‘ফার্মের মুরগী’ বিতর্কে এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৯:০০
‘ফার্মের মুরগী’ বিতর্কে এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’ বলে উল্লেখ করা হয়েছে—এমন একটি ভাইরাল অডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন নতুন প্রজন্মের একদল শিক্ষার্থী। ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগান নিয়ে যাত্রা শুরু করা পেজটিতে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেল ৬টা পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হন।

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আন্দোলন করছেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন তারা। এ সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে শিক্ষার্থীদের নিয়ে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ হিসেবেই ব্যঙ্গধর্মী এই পেজটি খোলা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পেজটিতে শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।

অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, এই উদ্যোগটি ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আদলে গড়ে তোলা হয়েছে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে মন্তব্য করেছেন—এমন বিতর্কের পর দেশটিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ওই অনলাইন প্ল্যাটফর্মের সূচনা হয়।

পরে যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের উদ্যোগে শুরু হওয়া সেই অনলাইন প্রচারণা ভারতের তরুণদের বেকারত্ব, প্রশ্নফাঁস এবং নিয়োগে অনিয়মের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপ নেয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD