Logo

পরীক্ষা শেষে আবারও সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ১৫:০১
পরীক্ষা শেষে আবারও সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষ হওয়ার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের আগে তারা সড়কে অবস্থান নেন। এতে সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা একে একে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন। পরে তারা সড়কের বিভিন্ন অংশে বসে পড়লে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সময়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তিন দফা দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD