মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ছয় দফা দাবি শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি। বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা হন।
বিজ্ঞাপন
এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের উপস্থাপিত ছয় দফা দাবি হলো—
১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যেসব শিক্ষার্থী পুনরায় অংশ নিতে ইচ্ছুক, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
২. একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত ফল হিসেবে বিবেচনা করতে হবে।
৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৪. বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়ে এরপর পুনঃপরীক্ষার আয়োজন করতে হবে।
৫. পূর্বঘোষণা ছাড়াই প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে নতুন ও অপরিচিত ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়নের দাবি জানানো হয়েছে।
৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীতি বা মানসিক চাপের মধ্যে না পড়ে।
বিজ্ঞাপন
এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের দাবিপত্রে মন্ত্রীর পদত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।








