উত্তরায় সড়ক অবরোধ প্রত্যাহার এইচএসসি পরীক্ষার্থীদের

রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা লং মার্চে অংশ নিতে সচিবালয়ের উদ্দেশে রওনা হওয়ায় জনভোগান্তি কমাতে উত্তরা এলাকায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, পরবর্তী কর্মসূচি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো তিন দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ ও বিক্ষোভ পালন করেন শিক্ষার্থীরা।
রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী হাসান ফাহাদ বলেন, উত্তরা থেকে শিক্ষার্থীরা লং মার্চ করে সচিবালয়ের দিকে যাচ্ছেন। এ কারণে আপাতত সড়ক ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনের মূল কেন্দ্র সায়েন্সল্যাবসহ ঢাকার দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সবার সহযোগিতা পেলে আন্দোলন সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। বর্তমানে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে জড়ো হয়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে বিমানবন্দর, আবদুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুরমুখী সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে হেঁটেই যেতে দেখা যায়।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেওয়া হয়।








