Logo

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ১৮:৩২
শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন আন্দোলনরত শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

কর্মসূচি শেষ করে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের চলে যাওয়ার পর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়কে আবারও যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনের অবস্থান কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রব্বানী হোসেন বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যাওয়ায় সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থী এ কে এম রিয়াজুল বলেন, আগামীকাল পরীক্ষা থাকায় আপাতত কর্মসূচি শেষ করা হয়েছে। তবে তাদের দাবিগুলো বহাল থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সচিবালয় ও আশপাশের এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিরাপত্তার স্বার্থে সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে শিক্ষার্থীরা নিজেদের সিদ্ধান্তে সড়ক ছেড়ে চলে গেলে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আন্দোলনে শিক্ষার্থীদের বাইরে অন্য কোনো পক্ষ যুক্ত হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। যাচাই-বাছাই ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে এবং পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD