Logo

আজ প্রথম কার্যদিবস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১২:২১
আজ প্রথম কার্যদিবস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ | ফাইল ছবি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কার্যদিবস শুরু হচ্ছে একাধিক রাষ্ট্রীয় কর্মসূচির মধ্য দিয়ে। দায়িত্ব গ্রহণের পর রোববার (২৬ জুলাই) তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় নেতাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।

বিজ্ঞাপন

দিনের সূচি অনুযায়ী, সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ কর্মসূচির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিও সম্মান জানাবেন তিনি।

আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করে দুপুরের পর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাফতরিক দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম অফিসিয়াল কর্মদিবস, যেখানে রাষ্ট্রপতির সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও রোববার দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতির পর তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব বাসভবনে উঠবেন। এ উপলক্ষে তার বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাষ্ট্রীয় দায়িত্বের এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজনৈতিক অঙ্গনসহ প্রশাসনিক মহলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দিনের কর্মসূচি ঘিরে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD