Logo

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ২১:৫২
ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞাপন

জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা করা যাবে না। বিশেষ করে দায়িত্ব পালনের সময় এবং দায়িত্ব শেষে পার্কিং করে রাখা যানবাহনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কোনো ডিউটিরত যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি নিরাপদ স্থানে রাখতে হবে। পাশাপাশি পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে যানবাহনগুলো। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ পুলিশের কোনো যানবাহনকে অরক্ষিত অবস্থায় রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশলাইন, অফিস কম্পাউন্ডসহ নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD