আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি

চুক্তিভিত্তিক নিয়োগে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নাসিমুল গনি। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বৃদ্ধির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, নাসিমুল গনি আগামী এক বছর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানোর ফলে প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই পদে তার দায়িত্ব অব্যাহত থাকছে।
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের ফলে আগামী এক বছরও এসব দায়িত্ব তার নেতৃত্বেই পরিচালিত হবে।








