Logo

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৮:৩৭
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা
প্রতীকী ছবি

সরকার সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মস্থলসংক্রান্ত বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তার ক্ষেত্রে পদোন্নতির প্রজ্ঞাপনে যে দপ্তর বা কর্মস্থলের নাম উল্লেখ করা হয়েছে, এরই মধ্যে যদি তার কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকে, তাহলে বর্তমানে যে দপ্তরে কর্মরত রয়েছেন সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

এতে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের সঠিক তথ্য প্রশাসনিক নথিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

পদোন্নতির আদেশে একটি গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে কোনো পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে জারি করা পদোন্নতির আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন অথবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

অর্থাৎ, পদোন্নতির পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে কোনো গুরুতর অসঙ্গতি বা নেতিবাচক তথ্য পাওয়া গেলে প্রশাসনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে জমা দিতে পারবেন। এ জন্য সরাসরি যোগদানপত্র দাখিলের পাশাপাশি অনলাইনেও তা জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন দুটি দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD