Logo

চার মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নতুন সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৬, ২০:০৫
চার মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নতুন সচিব
প্রতীকী ছবি

সরকার প্রশাসনে নতুন পরিবর্তনের অংশ হিসেবে চারটি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে নতুন নিয়োগ ও পদায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ পরিবর্তনের আওতায় দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে নতুন নিয়োগ ও পদায়নের তথ্য প্রকাশ করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩০ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম অবসর গ্রহণ করায় পদটি শূন্য হয়। সেই শূন্য পদেই মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার পর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।

একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে শূন্য হওয়া পদে বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD