Logo

৪ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দূতাবাসের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১২:২৯
৪ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দূতাবাসের
ছবি: সংগৃহীত

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞাপন

জনসচেতনতামূলক এক বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি এ আহ্বান জানানো হয়। দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অনলাইনে প্রকাশিত বা শেয়ার করা কোনো পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও কিংবা অন্য কোনো কনটেন্ট থেকে স্থানীয় আইনি বা অন্যান্য জটিলতা তৈরি হতে পারে।

দূতাবাস বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে অনলাইনে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে সেটির সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এমন কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে, যা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি হিসেবে বিবেচিত হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দূতাবাসের পরামর্শ অনুযায়ী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক কিংবা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে—এমন কনটেন্ট থেকেও দূরে থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

কোনো পোস্ট, ভিডিও, ছবি বা অন্য কোনো অনলাইন কনটেন্টের মাধ্যমে সহিংসতা কিংবা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে—এমন ধারণা তৈরি হতে পারে, এমন বিষয় থেকেও প্রবাসীদের বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে কোনো কিছু প্রকাশের আগে সেটির সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন হওয়া জরুরি। বিশেষ করে স্থানীয় আইন ও সামাজিক সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে।

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে স্থানীয় সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতিও যথাযথ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দূতাবাস মনে করে, দায়িত্বশীল ও সংযতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলে ব্যক্তিগতভাবে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়ানো সহজ হয়। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা এবং ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অনলাইনে দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মত আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের এই সতর্কবার্তার মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন সম্পর্কে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে উৎসাহিত করা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD